ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৪:৪৬:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

রোববার থেকে ঢাকায় বাসে ই-টিকেটিং চালু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রোববার (১৩ নভেম্বর) থেকে রাজধানীতে ৩০টা কোম্পানি ই-টিকেটিং পদ্ধতি চালু করবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তিনি জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে পুরো ঢাকা শহরে ৬০টি কোম্পানি এ পদ্ধতি চালু করবে। আর ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুরো ঢাকা জেলায় ই-টিকেটিং পদ্ধতি চালু হবে।

শনিবার (১২ নভেম্বর) নগরীর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে রাজধানী ঢাকার গণপরিবহন ই-টিকেটিং পদ্ধতি চালু বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মালিকরা ঘরে বসে তার ইনকাম জানতে পারবে। ঢাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ পদ্ধতি চালু করা হচ্ছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় ঠেকাতে ই-টিকেটিং একটি কার্যকর পদ্ধতি। এটা একটা ভালো উদ্যোগ।